ডিসি সম্মেলন ২০২৬ শুরু হচ্ছে ৩ মে

ইসমাঈল আযহার
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:১১ পূর্বাহ্ণ
ডিসি সম্মেলন ২০২৬ শুরু হচ্ছে ৩ মে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আগামী ৩-৬ মে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হবে। শুক্রবার তথ্য অধিদপ্তরের উপপ্রধান তথ্য অফিসার মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডিসি সম্মেলনের সার্বিক বিষয় নিয়ে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে শনিবার (০২ মে) বিকাল ৩টা ২০ মিনিটে সচিবালয়ে (কক্ষ নং ৪০০, ভবন নং ০১) এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এই প্রেস ব্রিফিং ও সম্মেলনের বিভিন্ন কার্য অধিবেশনসমূহে মিডিয়া কাভারেজের জন্য অনুরোধ জানিয়েছে।

এবারের সম্মেলনে মোট ৩৪টি কার্য অধিবেশন অনুষ্ঠিত হবে বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। ডিসি সম্মেলনে সারা দেশ থেকে জেলা প্রশাসকরা অংশ নেন। এটি মূলত মাঠ প্রশাসনের সাথে সরকারের সরাসরি যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এই সম্মেলনের মাধ্যমে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ এবং সরাসরি মতবিনিময়ের সুযোগ পান।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন