বাস ভাড়া বাড়াল সরকার

বাস ভাড়া বাড়াল সরকার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: জ্বালানি সংকটের প্রেক্ষাপটে এবার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে যাত্রীদের প্রতি কিলোমিটারে আগের তুলনায় ১১ পয়সা বেশি ভাড়া গুনতে হবে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে বাস মালিক সমিতি ও সংশ্লিষ্টদের সঙ্গে মিটিং শেষে এ তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, জ্বালানি তেলের মূল্য সমন্বয়ের পর সরকার বাসভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রতি কিলোমিটার বাসভাড়া ১১ পয়সা বাড়ানো হয়েছে। ফলে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে চলাচলকারী বাস ও মিনিবাসের ভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ৪২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

অপরদিকে দূরপাল্লায় বাসভাড়া প্রতি কিলোমিটার ২ টাকা ১২ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ২৩ পয়সা নির্ধারণ করা হয়েছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন