যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:১৯ অপরাহ্ণ
যুক্তরাষ্ট্রে নিহত লিমনের মরদেহ দেশে পৌঁছাবে ৪ মে

নিজেস্ব প্রতিবেদক: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের (২৭) মরদেহ আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মোর্তোজা আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

গোলাম মোর্তোজা জানান, এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মরদেহটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে অরল্যান্ডো (এমসিও) থেকে রওনা হবে এবং দুবাইয়ে ট্রানজিট শেষে ঢাকায় অবতরণ করবে। এর আগে আজ ৩০ এপ্রিল দুপুর ২টায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এরিয়াতে লিমনের প্রথম জানাজা অনুষ্ঠিত হবে।

গত ২৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের সাউথ ফ্লোরিডা ইউনিভার্সিটি থেকে নিখোঁজ হওয়া দুই বাংলাদেশি শিক্ষার্থীর মধ্যে লিমনের লাশ উদ্ধার করে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় জড়িত সন্দেহে লিমনের রুমমেট হিশাম আবুঘরবেহকে (২৬) গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নিখোঁজ হওয়া অন্য পিএইচডি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টিও নিহত হয়েছেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন