১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশে ভূমিকম্প

১৩ ঘণ্টার ব্যবধানে আবারও দেশে ভূমিকম্প

দেশের বিভিন্ন এলাকায় মাত্র ১৩ ঘণ্টার ব্যবধানে আবারও মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪ মিনিট ৫ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ৮।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের সিকিমে, যার অবস্থান ২৭ দশমিক ২১১ ডিগ্রি উত্তর অক্ষাংশ ও ৮৮ দশমিক ২১৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল মাত্র ১০ কিলোমিটার। কম্পন অনুভূত হওয়ার সাথে সাথে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনেকে দ্রুত ভবন থেকে খোলা জায়গায় বেরিয়ে আসেন।

প্রাথমিকভাবে এই ভূমিকম্পে দেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে স্বল্প সময়ের ব্যবধানে বারবার কম্পন অনুভূত হওয়ায় জনমনে উৎকণ্ঠা বিরাজ করছে। আবহাওয়া অধিদপ্তর পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন