২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
সংক্রমণের পরিসংখ্যান (১৫ মার্চ থেকে ২৮ জুন)
গত ২৪ ঘণ্টায় ১১৬ জন। ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট নিশ্চিত রোগীর সংখ্যা ১১ হাজার ৭১০ জন। সন্দেহজনক রোগী: গত ২৪ ঘণ্টায় ৯৪১ জন নতুন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছে। মোট সন্দেহজনক রোগীর সংখ্যা ৯৯ হাজার ২০৭ জন। মৃত্যুর সংখ্যা: গত ২৪ ঘণ্টায় উপসর্গে ৪ শিশুর মৃত্যু হয়েছে। ১৫ মার্চ থেকে এ পর্যন্ত সন্দেহজনক হামে মোট ৬১৯ জন এবং নিশ্চিত হামে ৯৩ জনের মৃত্যু হয়েছে।
হাসপাতাল ও চিকিৎসাসেবা: স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে ২৮ জুন পর্যন্ত মোট ৮২ হাজার ৮৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ১৫২ জন।
হামের বিস্তার রোধে টিকাদান কর্মসূচি আরও জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য অধিদপ্তর। একই সঙ্গে, শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার জন্য অভিভাবকদের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছে সংস্থাটি।
জান্নাত সকালবেলা
|