নানা পাটেকারের মৃত্যু ঘিরে রহস্য

প্রকাশ: শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ণ
নানা পাটেকারের মৃত্যু ঘিরে রহস্য

অনলাইন ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রের শক্তিমান অভিনেতা, বহুমাত্রিক শিল্পী ও চলচ্চিত্র নির্মাতা নানা পাটেকারের আকস্মিক মৃত্যু ঘিরে চরম রহস্য ও উদ্বেগের তৈরি হয়েছে। গোয়ার নিজস্ব বাসভবন থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি এই কিংবদন্তি অভিনেতার।

মর্মান্তিক এই ঘটনার সঠিক কারণ উদ্ঘাটনে ইতোমধ্যে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা (Unnatural Death Case) দায়ের করেছে গোয়া রাজ্য পুলিশ।

নতুন আইন ‘ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা’ (বিএনএসএস)-এর ১৯৪ নম্বর ধারার অধীনে পানাজি পুলিশ স্টেশনে মামলাটি নথিভুক্ত করা হয়েছে। পুলিশ সূত্রে জানা যায়, গোয়ার অভিজাত এলাকা ডোনা পাউলার ওশান পার্কে অবস্থিত নিজস্ব অ্যাপার্টমেন্ট থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় নানা পাটেকারকে।

তাত্ক্ষণিকভাবে তাকে বাম্বোলিমের মণিপাল হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকেরা জানান, হাসপাতালে পৌঁছানোর পূর্বেই তাঁর জীবনাবসান ঘটে। গোয়া পুলিশের সাব-ইনস্পেক্টর নীতিন নায়েকের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল ঘটনার পেছনের কারণ খতিয়ে দেখতে কাজ শুরু করেছে।

অভিনেতার মৃত্যুর ঠিক আগের পরিস্থিতি ব্যাখ্যা করেছেন মনিপাল হাসপাতালের অনকোলজি বিভাগের প্রধান চিকিৎসক শেখর সালকার।

তিনি জানান, বুধবার শেষ রাত ২টা ৩০ মিনিটের দিকে হঠাৎ শারীরিক অসুস্থতা বোধ করলে এক ঘনিষ্ঠ বন্ধুকে মেসেজ পাঠান নানা পাটেকার। কিন্তু রাত গভীর হওয়ায় বন্ধু তাৎক্ষণিকভাবে মেসেজটি দেখতে পাননি। পরে ভোর ৪টার দিকে মেসেজ দেখে উদ্বিগ্ন হয়ে তিনি দ্রুত নানা পাটেকারের বাড়িতে হাজির হন। তখন অভিনেতার শরীরে মাত্রাতিরিক্ত ঘাম এবং তীব্র শারীরিক জটিলতার লক্ষণ দেখা যাচ্ছিল।

অবস্থার অবনতি ঘটলে পরিচারককে দ্রুত অ্যাম্বুল্যান্স আনতে পাঠানো হয় এবং হাসপাতাল থেকে একটি স্পেশাল ইমার্জেন্সি মেডিকেল টিম ও অ্যাম্বুল্যান্স পাঠানো হয়। কিন্তু চিকিৎসা দল পৌঁছানোর আগেই জ্ঞান হারিয়ে ফেলেন নানা পাটেকার। প্রাথমিকভাবে তাকে দ্রুত সি-পি-আর (CPR) দেওয়া হলেও তাতে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ভোর ৪টা ২০ মিনিটের দিকে তাকে দ্রুত মণিপাল হাসপাতালের নিবিড় পরিচর্যা বিভাগে নেওয়া হয়। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকেরা দীর্ঘ ৪৫ মিনিট ধরে কার্ডিয়াক ম্যাসাজ ও প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁকে বাঁচিয়ে তোলার চেষ্টা চালান। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ভোর ৫টা ২০ মিনিটে অভিনেতাকে মৃত ঘোষণা করা হয়।