রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৭
অনলাইন ডেস্ক: রাজধানীর বিভিন্ন থানা এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত ও বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় মোট ৪২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরাধ দমন ও মাদকবিরোধী এই অভিযানের সময় বিভিন্ন অপরাধে ৫৪টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (৪ অক্টোবর) সকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন গণমাধ্যমকে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
ডিএমপির দেওয়া বিভাগভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তারকৃতদের মধ্যে—তেজগাঁও বিভাগ: ৮৯ জন,মিরপুর বিভাগ: ৮২ জন,মতিঝিল বিভাগ: ৫৫ জন,ওয়ারী বিভাগ: ৫৪ জন,লালবাগ বিভাগ: ৫৩ জন,গুলশান বিভাগ: ৩৫ জন,উত্তরা বিভাগ: ৩৫ জন, রমনা বিভাগ: ২১ জন এবং, গোয়েন্দা বিভাগ (ডিবি): ৩ জন।
অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৫৪ কেজি ৪৬০ গ্রাম গাঁজা, ৫২৪ পিস ইয়াবা, ১.৫ গ্রাম হেরোইন এবং ২ টি চোরাই মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানান, রাজধানীর সার্বিক আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিভিন্ন থানা ও গোয়েন্দা দল একযোগে এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানাগুলোতে মামলা করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে।