শ্রীপুরে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

শ্রীপুরে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

সাখাওয়াত হোসেন, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার গড়গড়িয়া মাস্টারবাড়ী এলাকায় অবস্থিত আবুল প্রধান প্রি-ক্যাডেট অ্যান্ড হাই স্কুলে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ এপ্রিল) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এই অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

বিদ্যালয়ের সভাপতি ও শ্রীপুর উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সভাপতি আবুল হোসেন প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন বিদ্যালয়ের পরিচালক শামীম আহমেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গণিত শিক্ষক জয়দুল করিম জয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য ও গাজীপুর জেলা শ্রমিক দলের সদস্য সচিব আবুল কালাম প্রধান। শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মইনুর রহমান ও ইংরেজি শিক্ষক সাখাওয়াত হোসেন। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে শিক্ষার্থীদের নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান এবং আসন্ন পরীক্ষায় তাঁদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানের এক পর্যায়ে বিদায়ী শিক্ষার্থীদের হাতে বিদ্যালয়ের পক্ষ থেকে শিক্ষা উপকরণ ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পরিশেষে শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন