শ্রীপুরে জুয়ার আসর থেকে আটক ১১

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ অপরাহ্ণ
শ্রীপুরে জুয়ার আসর থেকে আটক ১১

বিশেষ প্রতিনিধি: মাগুরার শ্রীপুরে চায়ের দোকানে চলত জুয়ার আসর—এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১ জনকে আটক করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মূলহোতাসহ দোকানমালিক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে উপজেলার আমলসার গ্রামের একটি দোকানে অভিযান চালিয়ে তাঁদের আটক করে শ্রীপুর থানা-পুলিশ।

আটক ব্যক্তিরা হলেন—আমলসার গ্রামের মো. ইউনুস শেখ (৪২), মো. জসিম শেখ (২৮), মো. সুখ চাঁদ শেখ (৩০), মো. সাইদ মোল্লা (৪০), মো. ইসরাত শেখ (৩২), মো. দেলোয়ার হোসেন (৫০), মো. বাবলু শেখ (৪৩), মো. বাহারুল ইসলাম (৪৮); কোদলা গ্রামের মো. শাহজাহান মোল্লা (৫০); বিলনাজুর গ্রামের মো. আজের আলী শেখ (৪০) এবং কচুবাড়িয়া গ্রামের মো. ইউনুস শেখ (৪৫)।

পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে আমলসার গ্রামের ওই দোকানে অভিযান পরিচালিত হয়। সেখান থেকে জুয়া খেলার সময় ১১ জনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে দোকানমালিক সাদ্দাম হোসেন ও মূল আয়োজক মোকাদ্দেস পালিয়ে যেতে সক্ষম হন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মাগুরা আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চলছে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন