২০২৭ সালের এসএসসি পরীক্ষার সম্ভাব্য তারিখ ও একাদশে ভর্তির খসড়া প্রকাশ
নিজস্ব প্রতিবেদক: ২০২৭ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার সম্ভাব্য সময়সূচি ঘোষণা করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের ১৪ মার্চ পরীক্ষা শুরু হয়ে ১৫ এপ্রিলের মধ্যে শেষ করার প্রাথমিক পরিকল্পনা নেওয়া হয়েছে।
আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির আহ্বায়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিমা বানু জানান, পরীক্ষার সময়সূচির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে খুব দ্রুতই বিস্তারিত নিয়মাবলী ও রুটিন আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
একাদশে ভর্তির নীতিমালা, শিক্ষা বোর্ডের বিজ্ঞপ্তি এবং শিক্ষা সংক্রান্ত অফিসিয়াল নির্দেশনার জন্য সরাসরি
একাদশে ভর্তিতে ৯৩% মেধা ও ৭% কোটার প্রস্তাব
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রস্তাবিত খসড়া নীতিমালা শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। এতে কোনো পরীক্ষা ছাড়াই সম্পূর্ণ এসএসসি ও সমমানের ফলের ভিত্তিতে শিক্ষার্থী নির্বাচনের কথা বলা হয়েছে।
খসড়া অনুযায়ী, মোট আসনের ৯৩ শতাংশ সবার জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। অবশিষ্ট ৭ শতাংশ আসন কোটার জন্য সংরক্ষিত রাখা হয়েছে—যার মধ্যে ৫ শতাংশ বীর মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য এবং ২ শতাংশ শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য বরাদ্দ।
প্রস্তাবিত সূচি অনুযায়ী:
অনলাইনে ভর্তি আবেদন শুরু: ২ সেপ্টেম্বর
প্রথম ধাপের ফলাফল প্রকাশ: ১৬ সেপ্টেম্বর (রাত ৮টা)
নির্বাচন নিশ্চায়ন: ১৮ সেপ্টেম্বর (রাত ১১টার মধ্যে)
চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া: ২০ থেকে ২২ সেপ্টেম্বর
ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর
প্রস্তাবিত এই নীতিমালায় অনলাইনে আবেদনের ফি ২২০ টাকা নির্ধারণ করা হয়েছে এবং ভর্তির প্রাথমিক নিশ্চায়নের সময়ে শিক্ষা বোর্ড কর্তৃক শিক্ষার্থীপ্রতি ৩৪০ টাকা গ্রহণ করার সুপারিশ করা হয়েছে। অনুমোদনের ওপর ভিত্তি করে এই খসড়ায় চূড়ান্ত পরিবর্তন আসতে পারে।
|