ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিলের রায়ে খালাস পেয়েছেন বাগেরহাটের খান আকরাম হোসেন। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে এই রায় ঘোষণা করা হয়।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে অপহরণ, আটক, নির্যাতন, গণহত্যা, হত্যা ও ধর্ষণের মতো সাতটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনেছিল রাষ্ট্রপক্ষ। ২০১৭ সালের ৩১ মে আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নেওয়া হয় এবং পরে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২৩ সালের ৩০ নভেম্বর ট্রাইব্যুনাল সাত আসামিকে মৃত্যুদণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— খান আকরাম হোসেন (৬০), শেখ মোহম্মদ উকিল উদ্দিন (৬২), মো. মকবুল মোল্লা (৭৯), খান আশরাফ আলী (৬৫), রুস্তম আলী মোল্লা (৭০), শেখ ইদ্রিস আলী (৬১) ও শেখ রফিকুল ইসলাম বাবুল (৬৪)। এদের মধ্যে খান আকরাম হোসেন, শেখ মোহম্মদ উকিল উদ্দিন ও মো. মকবুল মোল্লা কারাগারে বন্দি ছিলেন। পরবর্তীতে ট্রাইব্যুনালের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন আকরাম হোসেন, যার প্রেক্ষিতে আজ তিনি খালাস পেলেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ