ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
অনলাইন ডেস্ক: দেশের তিন বিভাগে অতিভারি বর্ষণের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দেশের ২১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।
বৃষ্টিপাতের পূর্বাভাস: আবহাওয়া অফিস জানায়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হতে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এছাড়া ঢাকা, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
তাপপ্রবাহ ও তাপমাত্রা: দেশের ২১টি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলাগুলো হলো— ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, পটুয়াখালী, রাঙামাটি, বান্দরবান, লক্ষ্মীপুর ও ফেনী এবং খুলনা বিভাগের ১০টি জেলা। এই তাপপ্রবাহ কিছু কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
গত ২৪ ঘণ্টার পরিসংখ্যান:
সর্বোচ্চ তাপমাত্রা: রাজশাহীতে ৩৭.৮ ডিগ্রি সেলসিয়াস।
সর্বোচ্চ বৃষ্টিপাত: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ২৬ মিলিমিটার।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ