এনআইএলজি-তে জেলা পরিষদ প্রশাসকদের প্রশিক্ষণ কোর্স শেষ হচ্ছে আজ

এনআইএলজি-তে জেলা পরিষদ প্রশাসকদের প্রশিক্ষণ কোর্স শেষ হচ্ছে আজ

নিজস্ব প্রতিবেদক: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি)-তে দেশের সকল জেলা পরিষদের প্রশাসকদের জন্য আয়োজিত তিন দিনব্যাপী ‘জেলা পরিষদের কার্যক্রম অবহিতকরণ প্রশিক্ষণ কোর্স’-এর আজ সমাপ্তি ঘটছে।

আজ বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩টায় এনআইএলজি সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই বিশেষ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও অংশগ্রহণকারী প্রশাসকদের মাঝে সনদ বিতরণ করা হবে।

এর আগে গত ২১ এপ্রিল এই প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন এনআইএলজি-এর মহাপরিচালক (অতিরিক্ত সচিব) মো: ইসমাইল হোসেন। তিন দিনব্যাপী এই কোর্সের বিভিন্ন সেশনে প্রশিক্ষক ও আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন স্থানীয় সরকার বিভাগের প্রশাসন অধিশাখার যুগ্ম-সচিব ড. মো: মনিরুল ইসলাম, এনআইএলজি-এর সাবেক মহাপরিচালক (গ্রেড-১) জনাব মো: আব্দুল কাইয়ুম, সিপিটিইউ-এর সাবেক মহাপরিচালক (গ্রেড-১) জনাব মো: শোহেলের রহমান চৌধুরী, এনআইএলজি-এর উপপরিচালক জনাব এ জেহাদ সরকার এবং সহকারী পরিচালক জনাব নুরুল ইসলাম

তিন দিনব্যাপী এই কোর্সে জেলা পরিষদ আইন ২০০০ (সংশোধিত), সম্পদ ব্যবস্থাপনা, উন্নয়ন পরিকল্পনা ও প্রকল্প প্রণয়ন এবং দাপ্তরিক সুশাসনে তথ্য অধিকার ও সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে বিস্তারিত সেশন পরিচালনা করা হয়। সরকারের অভিজ্ঞ অতিরিক্ত সচিব ও যুগ্ম-সচিব পদমর্যাদার কর্মকর্তাবৃন্দ এসব সেশনে রিসোর্স পারসন হিসেবে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।

বিকেল ৩টার সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণ গ্রহণকারী সকল জেলা পরিষদ প্রশাসকদের হাতে আনুষ্ঠানিকভাবে সনদ তুলে দেওয়া হবে। এর মাধ্যমে প্রশাসকদের সক্ষমতা বৃদ্ধির এই বিশেষ কার্যক্রমের সফল সমাপ্তি ঘটবে বলে আশা করা হচ্ছে।

আর

মন্তব্য করুন