ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ সোহেল রানা, বরগুনা: বরগুনার বেতাগী উপজেলায় ২০২৬ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা অত্যন্ত সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই উপজেলার বিভিন্ন কেন্দ্রে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে প্রথম দিনের পরীক্ষা গ্রহণ করা হয়।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্রে শিক্ষার্থী ও অভিভাবকদের ভিড় লক্ষ্য করা গেছে। নির্ধারিত সময়ের আগেই পরীক্ষার্থীরা কেন্দ্রে প্রবেশ করে। প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি কেন্দ্রে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। কেন্দ্র সচিব, দায়িত্বপ্রাপ্ত শিক্ষক এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতায় পরীক্ষা চলাকালীন কোনো ধরনের বিশৃঙ্খলা দেখা যায়নি।
পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হওয়া শিক্ষার্থীদের মুখে স্বস্তির হাসি দেখা গেছে। অধিকাংশ পরীক্ষার্থী জানিয়েছে, প্রথম দিনের প্রশ্নপত্র বেশ সহজ হয়েছে। তবে কিছু শিক্ষার্থী কোনো কোনো অংশ কিছুটা কঠিন মনে করলেও সার্বিক পরিবেশ নিয়ে তারা সন্তোষ প্রকাশ করেছে।
বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদ্দাম হোসেন বলেন, “উপজেলায় এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এবং এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আশা করছি সামনের পরীক্ষাগুলোও একইভাবে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হবে।”
অভিভাবকরাও প্রশাসনের এমন কঠোর ও সুশৃঙ্খল ভূমিকার প্রশংসা করেছেন। সংশ্লিষ্টদের মতে, প্রথম দিনটি বেতাগীতে অত্যন্ত সন্তোষজনক পরিবেশে শেষ হয়েছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ