ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) দেওয়া সব শর্ত পূরণ করা বাধ্যতামূলক নয়। সরকার অভ্যন্তরীণ খাত থেকে যে ঋণ নিচ্ছে, তা ভয়ঙ্করভাবে দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এমন মন্তব্য করেন।
ব্রিফিংয়ে ডা. জাহেদ উর রহমান জানান, দেশে জ্বালানির কোনো সংকট নেই। সংকট যেন না হয় সে অনুযায়ী জ্বালানি সরবরাহ করা হচ্ছে। জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া নির্ধারণ নিয়ে আলোচনা চলছে। যৌক্তিক ভাড়া নির্ধারণ করা হবে, এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা বলেছেন, যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি হয়েছে, এ নিয়ে সমাজে আলোচনা হওয়া উচিত। এটা রাষ্ট্র করেছে, তবে বর্তমান সরকারের চুক্তিটি বাতিল করার কোনো সিদ্ধান্ত নেই।
এছাড়া, মানবাধিকার ও গুম কমিশন এবং বিচার বিভাগ সংক্রান্ত যেসব অধ্যাদেশ উত্থাপিত হয়নি, সেগুলো আবারও বিল আকারে সংসদে আসবে বলেও জানালেন জাহেদ উর রহমান। এ নিয়ে তিনি বলেছেন, সাংবিধানিক বাধ্যবাধকতার কারণে ৩০ দিনের মধ্যে সেগুলো উত্থাপিত হয়নি। তবে, সরকার প্রয়োজনীয় সংশোধন করে নতুন আইন করবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ