ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাটে অত্যন্ত উদ্দীপনার মধ্য দিয়ে 'দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড'-এর ৩য় বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ এপ্রিল) সকাল ১০টায় কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে এই সভার আয়োজন করা হয়।
দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের পরিচালনা কমিটির সভাপতি সুধাংশু রঞ্জন সিংহের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলার প্রোগ্রাম অফিসার মোঃ মিজানুর রহমান। সংগঠনের কোষাধ্যক্ষ মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আবুল খায়ের এবং কবিরহাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ওহিদুজ্জামান বাবুল।
সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মোহাম্মদ সাইফ উদ্দিন, সদস্য বিবি কুলছুম এবং কবিরহাট শাখার উপ-ব্যবস্থাপক মানিক চন্দ্র দাসসহ সমিতির সাধারণ সদস্য ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বার্ষিক এই সভায় গত বছরের আর্থিক কার্যক্রমের খতিয়ান, আয়-ব্যয়ের হিসাব ও নিরীক্ষা প্রতিবেদন পেশ করা হয়। এ সময় বক্তারা বলেন, সমবায়ের মূল শক্তি হলো একতা। আর্থিকভাবে পিছিয়ে থাকা মানুষের জীবনমান উন্নয়নে এবং স্বনির্ভরতা অর্জনে এই সংগঠনটি এলাকায় বলিষ্ঠ ভূমিকা রাখছে। অনুষ্ঠানে আগামী বছরের জন্য নতুন কর্মপরিকল্পনা গ্রহণ করা হয় এবং সমিতির কার্যক্রমকে আরও আধুনিক ও গতিশীল করার আহ্বান জানানো হয়।
উল্লেখ্য, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড দীর্ঘদিন ধরে এলাকায় ক্ষুদ্র সঞ্চয় ও ঋণ কার্যক্রম পরিচালনার মাধ্যমে সাধারণ মানুষের নির্ভরতার প্রতীক হিসেবে কাজ করে আসছে।
এ.আই.এল/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ