ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ধর্ম ডেস্ক: বিয়ে প্রতিটি মানুষের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আবেগপ্রবণ অধ্যায়। সমাজের সব নারী-পুরুষ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তবে সত্যি কি বিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারে? সম্প্রতি আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও জনপ্রিয় ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহর কাছে এক ব্যক্তি প্রশ্ন করেন যে, বিয়ে করলে কি ভাগ্য পরিবর্তন হতে পারে?
জবাবে শায়খ আহমাদুল্লাহ বলেন, আমরা কুরআন খুললে দেখতে পাই, অভিভাবকদের নির্দেশ করেছেন, তোমরা তোমাদের অধীনস্থদের বিবাহ দাও; তারা যদি একটু টাকা-পয়সার অভাব-অনটনে থাকে, বিয়ের পর আল্লাহ তাদের সচ্ছলতা দান করবেন।
এর মানে এই না যে আপনার কাছে মোহরানা নেই, স্ত্রীর ভরণপোষণ নেই এমনকি ডাল-ভাতের ব্যবস্থা নেই, অথচ আপনি বিয়ে করতে চাচ্ছেন। এই সুযোগ নেই। এসব ব্যবস্থা না থাকলে নবীজির নির্দেশ অনুযায়ী আপনার উচিত রোজা রাখা। বিয়ে করবেন তখন, যখন আপনি ন্যূনতম স্ত্রীর মোহরানা ও ডাল-ভাতের জোগাড় করতে পারবেন। এরপর যেটুকু টানাটানি আছে—আল্লাহর ওয়াদা আছে, তিনি আপনার অভাব দূর করে দেবেন।
হযরত ওমর (রা.) সহ কয়েকজন সাহাবি হতে বর্ণিত আছে, ওই ব্যক্তিকে দেখে আমার আশ্চর্য লাগে, যে সচ্ছলতা চায় কিন্তু বিয়ে করে না। কারণ বিয়ে করলে আল্লাহ তার রিজিক বাড়িয়ে দেন। তাই কুরআন ও হাদিস থেকে বোঝা যায়, বিয়ের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাদের বরকত নাজিল করেন।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ