ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক।
বুধবার (২৫ মার্চ ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ শুভেচ্ছা জানান।
বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘ সংগ্রাম ও আত্মত্যাগের মাধ্যমে অর্জিত স্বাধীনতার ৫৫ বছর অতিক্রান্ত হলেও দেশের সাধারণ মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত। রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে এ দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, তা আজও পুরোপুরি বাস্তবায়িত হয়নি।
মাওলানা মামুনুল হক উল্লেখ করেন যে, ১৯৭৫ সালের সিপাহী-জনতার বিপ্লব এবং ১৯৯০ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাওয়ার আশায় বুক বেঁধেছিল। কিন্তু প্রতিটি আন্দোলনের পরই ক্ষমতাসীন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কাছে সেই আকাঙ্ক্ষাগুলো উপেক্ষিত হয়েছে।
তিনি বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পর ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একটি অংশ কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর প্রভাববলয়ে আবদ্ধ হয়ে পড়ে। বিশেষ করে বিএনপির কাছে আত্মসমর্পণের মাধ্যমে তারা জনগণের প্রত্যাশাকে ক্ষতিগ্রস্ত করেছে।
বিবৃতিতে বলা হয়, জুলাই সনদ বাস্তবায়নে ‘আগে গণভোট, পরে নির্বাচন’ দাবি করা হলেও সরকার বিএনপির চাপে একই দিনে নির্বাচন ও গণভোট আয়োজন করে। বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়নে টালবাহানা করছে এবং আওয়ামী রেজিমের মতো পুনরায় সংবিধানের শিকলে জনগণকে আবদ্ধ করার চেষ্টা চালাচ্ছে।
মাওলানা মামুনুল হক স্বাধীনতা দিবসের চেতনাকে সামনে রেখে ন্যায়, ইনসাফ ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার উদাত্ত আহ্বান জানান।
এন.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ