কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাতরত অতিথিবৃন্দ।

নিজস্ব প্রতিবেদক, কিশোরগঞ্জ:  বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কিশোরগঞ্জ সদর উপজেলা শাখার উদ্যোগে এক বিশাল ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বাদ আসর শহরের বত্রিশ এলাকার উৎসব কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। পবিত্র মাহে রমজানের ২৮তম দিনে আয়োজিত এই ইফতার মাহফিলে দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কিশোরগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি ও কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. ইসরাইল মিঞা। 

ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মাসুদুল হাসান, হোসেনপুর উপজেলা বিএনপির আহবায়ক শিল্পপতি জহিরুল ইসলাম মবিন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ সোহেল, কিশোরগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম,   সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল আমীন উজ্জ্বল, কিশোরগঞ্জ জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি মোস্তাক আহমেদ  শাহীন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবু নাসের সুমন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম,  জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রবিউল হক খান শ্যামল, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ন আহবায়ক ফয়েজ উল্লাহ আল মামুন, কিশোরগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভিন সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মী।

ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ, মুসলিম উম্মাহর শান্তি এবং দলের শীর্ষ নেতাদের দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ পবিত্র রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আগামী দিনে দলের যেকোনো কার্যক্রমে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মন্তব্য করুন