আশুগঞ্জে পৃথক অভিযানে ২২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

আশুগঞ্জে পৃথক অভিযানে ২২ কেজি গাঁজাসহ ৪ মাদক কারবারি আটক

সামজাদ জসি, সিনিয়র স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিনব কায়দায় মাদক পাচারের সময় পৃথক দুটি অভিযানে ২২ কেজি গাঁজা ও ৪ জন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস ও একটি পিকআপ জব্দ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাত ১২টা ২৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় একটি নীল ও হলুদ রঙের পিকআপ তল্লাশি করে ১৪ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করা হয়। আটককৃতরা হলেন—টাঙ্গাইল জেলার মধুপুর থানার মহিষমারা গ্রামের মো. শফিক আলী (৩৮) এবং ঘাটাইল থানার দক্ষিণপাড়া গ্রামের মো. আব্দুল্লাহ আবেদীন (২০)।

একই দিন সকাল ৭টা ১৫ মিনিটে অপর এক অভিযানে আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি ‘নোহা’ মাইক্রোবাস আটক করে পুলিশ। গাড়িটি তল্লাশি করে ৮ কেজি গাঁজাসহ আরও ২ জনকে আটক করা হয়। তারা হলেন—হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানার আফদাল মিয়া (৩৪) ও মো. লিটন মিয়া (৩৫)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও যানবাহন বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এই ঘটনায় আটককৃত আসামিদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

এস.জে/সকালবেলা

মন্তব্য করুন