ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মো. আব্দুল কুদ্দুস, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জার্মানি ভিত্তিক আন্তর্জাতিক দাতব্য সংস্থা ‘মুসলিম হেলফেন’ (Muslimehelfen e.V.)-এর অর্থায়নে এবং ‘সোশ্যাল এইড’-এর ব্যবস্থাপনায় এক হাজার অসহায় ও দুস্থ পরিবারের মাঝে খাদ্য সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।
বুধবার (১৮ মার্চ ২০২৬) বেলা ১১টায় সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রতিটি পরিবারকে উন্নতমানের ১০ কেজি করে চালের প্যাকেট উপহার হিসেবে প্রদান করা হয়।
বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোশ্যাল এইড-এর জেলা প্রকল্প কর্মকর্তা ও সিটি কেয়ার হাসপাতালের চেয়ারম্যান এস.এম আব্দুস সালাম মামুন। তিনি বলেন, “সারা বাংলাদেশের ১০টি জেলায় আমাদের এই মানবিক কার্যক্রম চলমান রয়েছে। পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে সিরাজগঞ্জে আমরা আরও বিস্তৃত পরিসরে কাজ করার পরিকল্পনা রাখছি। যেকোনো দুর্যোগ ও সংকটে অসহায় মানুষের পাশে আমাদের এই সেবা অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সোশ্যাল এইড-এর ডাইরেক্টর (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিন) মুহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ শহর সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা মো. আলাউদ্দিন, হৈমবালা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহেল অফি, যমুনা টিভির সিনিয়র স্টাফ রিপোর্টার গোলাম মোস্তফা রুবেল, আমরা ৮৬ ব্যাচের সাধারণ সম্পাদক মঞ্জুর শাহীন, মো. মনোয়ারুল ইসলাম জুয়েল এবং ‘সুখ পাখি’-র প্রতিষ্ঠাতা সভাপতি শেখ রজব আলীসহ সোশ্যাল এইড-এর সদস্যবৃন্দ।
উল্লেখ্য, ১৯৮৫ সালে প্রতিষ্ঠিত জার্মানি ভিত্তিক অলাভজনক সংস্থা ‘মুসলিম হেলফেন’ বিশ্বজুড়ে সামাজিক উন্নয়ন, শীতবস্ত্র বিতরণ, প্রতিবন্ধী সহায়তা ও ত্রাণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাংলাদেশে স্থানীয় সংস্থাগুলোর সহযোগিতায় তারা নিয়মিত এসব মানবিক সহায়তা পৌঁছে দিচ্ছে।
এম.এ.কে/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ