ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
আসন্ন রমজান মাসকে কেন্দ্র করে আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে পুরো রোজার মাসে সারাদেশের ষষ্ঠ থেকে দশম শ্রেণীর সব স্কুলের পাঠদান কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। শিক্ষা মন্ত্রণালয়ের সচিবকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
মাদ্রাসা ও নিম্ন মাধ্যমিক স্কুল বন্ধ রাখার বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত পৃথক প্রজ্ঞাপনের বৈধতা প্রশ্নেও রুল জারি করা হয়েছে।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইলিয়াস আলী মণ্ডল। তার সঙ্গে ছিলেন অ্যাডভোকেট তানজিনা ববি লিজা। তাদের সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. বায়েজিদ।
এর আগে গত ৫ জানুয়ারি রিটকারী আইনজীবী ইলিয়াস আলী মণ্ডল সরকারকে আইনি নোটিশ দেন। নোটিশে বলা হয়, বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলমান এবং স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা একটি প্রচলিত প্রথা। সংবিধানের ৩১ অনুচ্ছেদে আইন ছাড়া কিছু করা যাবে না উল্লেখ রয়েছে এবং ১৫২(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রথা ও রীতিও আইনের অন্তর্ভুক্ত।
নোটিশের জবাব না পেয়ে গত ২০ জানুয়ারি হাইকোর্টে রিট দায়ের করা হয়।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ