ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাজনীতিতে প্রতিপক্ষ সমালোচনা করার আগে নিজের অবস্থান জানা জরুরি। ১৯৭১ সালে জামায়াতে ইসলামের অবস্থান নিয়ে তিনি বলেন, স্বাধীনতার সময় তারা পাকিস্তানের সঙ্গে কাজ করেছিল।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁওয়ের ফারাবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, এবারের নির্বাচনে ভোট জালিয়াতির সম্ভাবনা নেই। সকল দল অংশ নিয়েছে এবং সরকারও নির্বাচন গুরুত্বের সঙ্গে করছে। ভোটার নিজের ইচ্ছামতো ভোট দিতে পারবে।
তিনি হিন্দু সনাতনীদের উদ্দেশে বলেন, “আপনাদের মধ্যে কোনো ভয় থাকা উচিত নয়। আমাদের শরীরে একবিন্দু রক্ত থাকলেও আপনাদের কোনো ক্ষতি হবে না। সরকার গঠন করলে সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি গড়ে তুলব।”
ফখরুল বলেন, নির্বাচনের মাধ্যমে তিনি ঠাকুরগাঁওয়ের জন্য উন্নয়নমূলক কাজ করতে চাই। তিনি উল্লেখ করেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনা অনুযায়ী নির্বাচিত হলে প্রথমে ৫০ লাখ মায়ের ফ্যামিলি কার্ড বিতরণ, কৃষকদের জন্য ন্যায্যমূল্যে সার, বীজ ও পানি নিশ্চিত করা হবে।
এছাড়া কৃষি ঋণের ১০ হাজার টাকা পর্যন্ত সুদসহ মওকুফ এবং বিভিন্ন এনজিওতে মায়েদের ঋণ মাফ করা হবে। পাশাপাশি দেড় বছরের মধ্যে ১ কোটি বেকারের চাকরির ব্যবস্থা করা হবে।
আই.এ/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ