কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো-খাদ্য বিতরণ

কালিয়াকৈরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে গো-খাদ্য বিতরণ

ফজলে রাব্বি, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে খামারিদের মাঝে গো-খাদ্য বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকালে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলার ১০২ জন খামারির মাঝে এই খাদ্য বিতরণ করা হয়।

উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদ হাসান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা সুমন মোল্লা, উপজেলা আইসিটি কর্মকর্তা ইমাম মেহেদী এবং উপজেলা বিআরডিসি কর্মকর্তা রফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

বিতরণকালে ৫১ জন বকনা খামারিকে ৭৯.৬ কেজি করে এবং গরু মোটাতাজাকরণ প্রকল্পের ৫১ জন খামারিকে ১১৯.৬ কেজি করে গো-খাদ্য প্রদান করা হয়। প্রাণিসম্পদ কর্মকর্তারা জানান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর খামারিদের গবাদি পশু পালনে উৎসাহিত করতে এবং তাদের স্বাবলম্বী করে তুলতে সরকারের এই সহায়তা কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।

এফ.আর/সকালবেলা

মন্তব্য করুন