রাজশাহী জেলা পরিষদে ঈদ শুভেচ্ছা বিনিময়

প্রকাশ: সোমবার, ০১ জুন ২০২৬, ০৮:০০ অপরাহ্ণ
রাজশাহী জেলা পরিষদে ঈদ শুভেচ্ছা বিনিময়

আবু কাওসার মাখন, রাজশাহী ব্যুরো: পবিত্র ঈদুল আজহার আনন্দঘন পরিবেশে ঈদ-পরবর্তী প্রথম কর্মদিবসে রাজশাহী জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা)। 

আজ সোমবার (১ জুন) সকালে জেলা পরিষদ কার্যালয়ে এসে তিনি বিভিন্ন বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

শুভেচ্ছা বিনিময়কালে অ্যাডভোকেট এরশাদ আলী (ঈশা) বলেন, “ঈদের মহান চেতনাকে ধারণ করে জনগণের কল্যাণে আরও নিষ্ঠা, সততা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে।” তিনি উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা এবং দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে জনসেবার মান আরও উন্নত করার জন্য সবার প্রতি আহ্বান জানান। এ সময় কর্মকর্তা-কর্মচারীরাও জনসেবামূলক কর্মকাণ্ড আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা উম্মে ফাতিমা, প্রধান সহকারী এস. এম. আল মতিন, সহকারী প্রকৌশলী মো. আল আমীন মল্লিক, উপ-সহকারী প্রকৌশলী এ. কে. এম. আনোয়ার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) মো. আলেফ আলীসহ জেলা পরিষদের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন