ভাঙ্গায় পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেফতার

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০২:৪৬ অপরাহ্ণ
ভাঙ্গায় পরোয়ানাভুক্ত চার আসামি গ্রেফতার

আহমেদ লিওন, ভাঙ্গা প্রতিনিধি: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় পুলিশের পৃথক বিশেষ অভিযানে চারজন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেফতার করা হয়েছে। 

বুধবার (৬ মে ২০২৬ খ্রি.) ভাঙ্গা থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ তাঁদের গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, এসআই (নিঃ) মো. কবির হোসেন সঙ্গীয় ফোর্সসহ লক্ষ্মীপুর এলাকা থেকে জিআর-২৬৩/২৪ মামলার আসামি মমিন শেখকে গ্রেফতার করেন। একই মামলায় এএসআই (নিঃ) মো. রমজান আলী মৃধা লক্ষ্মীপুর এলাকা থেকে তারেক মাতুব্বরকে গ্রেফতার করেন।

এছাড়া এএসআই (নিঃ) মো. ডালিম মিয়া পড়ারন এলাকা থেকে জিআর-৪৪৮/২৪ মামলার আসামি ইয়াকুব মুন্সীকে গ্রেফতার করেন। অপরদিকে, এএসআই (নিঃ) মো. জসীম উদ্দিন পুখুরিয়া এলাকা থেকে জিআর-২৯৪/২৪ মামলার আসামি মো. মানিক বেপারী (৩৮)-কে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে ভাঙ্গা থানা পুলিশ।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন