কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

আমিরুল ইসলাম
প্রকাশ: বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:২১ অপরাহ্ণ
কোটালীপাড়ায় মাদক বিরোধী সমাবেশ

পলাশ চন্দ্র বিশ্বাস, জেলা প্রতিনিধি গোপালগঞ্জ: গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলায় ৫ নং রাধাগঞ্জ ইউনিয়নের উদ্যোগে আজ বুধবার (৬ মে ২০২৬) একটি মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাদকদ্রব্য নির্মূল ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই সমাবেশের আয়োজন করা হয়।

রাধাগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ভীম চন্দ্র বাকচীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বাগুপ্তা হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আবুল বশার হাওলদার। এছাড়াও স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও স্বাগুপ্তা হক বলেন, "আগামী প্রজন্মের ভবিষ্যৎ নিশ্চিত করতে মাদকমুক্ত সমাজ গঠনের বিকল্প নেই। মাদকসেবীরা সমাজের দুষ্ট ক্ষত, তাদের কোনোভাবেই ক্ষমা করা যাবে না।" তিনি প্রতিটি ইউনিয়ন পরিষদের নেতৃত্বে মাদকবিরোধী কমিটি গঠন এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মাদক নির্মূল করার পরামর্শ দেন। যারা সমাজকে পথভ্রষ্ট করছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার নির্দেশ দেন তিনি।

দিনব্যাপী আলোচনা শেষে সভাপতি ভীম চন্দ্র বাকচীর সমাপনী বক্তব্যের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন