জামালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:১৫ অপরাহ্ণ
জামালগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ২

খন্দকার শহীদুল ইসলাম, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার রাতে উপজেলার সাচনাবাজার-বেহেলী সড়ক এবং ফেনারবাঁক ইউনিয়নের রামপুর এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— উপজেলার উত্তর ইউনিয়নের বেহেলী রোড এলাকার বোদন দে’র ছেলে বিকাশ দে (১৯) এবং ধরমপাশা উপজেলার সুখাইর রাজাপুর ইউনিয়নের বাবুপুর গ্রামের মোস্তাকিম মিয়ার ছেলে আকাশ মিয়া (২৫)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশের একটি চৌকস দল পৃথকভাবে এই অভিযান চালায়। বেহেলী রোড এলাকা থেকে বিকাশ দে’র কাছ থেকে ২০ পিস এবং রামপুর সড়ক থেকে আকাশ মিয়ার কাছ থেকে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অভিযানে মোট ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বন্দে আলী বলেন, “মাদক নির্মূলে আমাদের অভিযান চলমান রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে আমরা নিয়মিত সাফল্য পাচ্ছি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে”। তিনি আরও জানান, মাদক ব্যবসায়ী ও চোরাচালানকারীদের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন