মাদারীপুরে অকাল বৃষ্টিতে ধানক্ষেতে বিপর্যয়, দিশেহারা কৃষক

আমিরুল ইসলাম
প্রকাশ: সোমবার, ০৪ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ণ
মাদারীপুরে অকাল বৃষ্টিতে ধানক্ষেতে বিপর্যয়, দিশেহারা কৃষক

নাজমুল হাসান, মাদারীপুর: মাদারীপুরে অসময়ের টানা বর্ষণে কৃষি খাতে চরম বিপর্যয় নেমে এসেছে। বিশেষ করে আগাম জাতের রোপা আমন ধান পানিতে তলিয়ে যাওয়ায় জেলার প্রান্তিক কৃষকরা দিশেহারা হয়ে পড়েছেন। অনেক এলাকায় পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় তলিয়ে যাওয়া ধানক্ষেতগুলো এখন পচনের মুখে পড়েছে।

মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের পখিরা মধ্যচক এলাকায় গিয়ে দেখা যায়, যে মাঠ কিছুদিন আগেও সোনালি ধানে ভরে ছিল, তা এখন বৃষ্টির পানিতে থইথই করছে। জলাবদ্ধতার কারণে অনেক ক্ষেতের ধান ইতিমধ্যেই হলুদ হয়ে নষ্ট হতে শুরু করেছে। অনুরূপ চিত্র দেখা গেছে কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়নের ক্রোকিরচর গ্রামেও।

ক্ষতিগ্রস্ত কৃষক আরমান কাজী জানান, অনেক স্বপ্ন নিয়ে হাড়ভাঙা খাটুনি দিয়ে ধান বুনেছিলেন কিন্তু অকাল বৃষ্টি সব শেষ করে দিয়েছে। দ্রুত পানি না নামলে মাঠেই সব ধান পচে যাবে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন। স্থানীয় কৃষকরা জরুরি ভিত্তিতে পানি নিষ্কাশন এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি প্রণোদনার দাবি জানিয়েছেন।

মাদারীপুর সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার জানান যে, আকস্মিক বৃষ্টিতে কিছু নিচু এলাকার ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সামগ্রিকভাবে এবার ধানের ফলন বেশ সন্তোষজনক ছিল বলে তিনি উল্লেখ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন