প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি মাওলানা অলি উল্লাহ

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৭ অপরাহ্ণ
প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে সরকার: এমপি মাওলানা অলি উল্লাহ

পিএম সাজ্জাদ শরীফ, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলী উপজেলায় অতিদরিদ্র জনগোষ্ঠীর কর্মসংস্থানের লক্ষ্যে গৃহীত খাল খনন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। 

শনিবার (২ মে) বরগুনা-১ আসনের সংসদ সদস্য মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রকল্পের উদ্বোধন করেন।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গত ৮ এপ্রিল আমতলী উপজেলায় দুটি খালের জন্য বরাদ্দ প্রদান করে। এর মধ্যে কুকুয়া ইউনিয়নের পশ্চিম কেওয়াবুনিয়া খালের ৩ কিলোমিটার খননের জন্য ৭৭ লাখ ২৮ হাজার ৮৪২ টাকা এবং হলদিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের ২ কিলোমিটার খননের জন্য ৫১ লাখ ৫৩ হাজার ৯৯৫ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় ৩৯৭ জন হতদরিদ্র মানুষ কাজ করার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ জাফর আরিফ চৌধুরী, ওসি আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মাসুম এবং কুকুয়া ইউপি চেয়ারম্যান মোঃ বোরহান উদ্দিন মাসুম তালুকদার। এছাড়াও স্থানীয় বিএনপি ও ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মাওলানা মোঃ মাহমুদুল হোসাইন অলি উল্লাহ বলেন, "প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সরকার নিরলস কাজ করে যাচ্ছে। এই খাল খনন প্রকল্প বাস্তবায়ন হলে দুটি ইউনিয়নের কয়েক হাজার কৃষক সরাসরি উপকৃত হবেন এবং জলাবদ্ধতা নিরসন হবে।"

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন