মুন্সিগঞ্জে গাঁজা গাছসহ গ্রেপ্তার ১

আমিরুল ইসলাম
প্রকাশ: শনিবার, ০২ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ণ
মুন্সিগঞ্জে গাঁজা গাছসহ গ্রেপ্তার ১

মোঃ দুলাল সরকার, গজারিয়া: মুন্সিগঞ্জে মাদকবিরোধী অভিযানে চারটি তাজা গাঁজার চারাগাছসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

শুক্রবার (১ মে) বিকেলে মুন্সিগঞ্জ থানা পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তাঁকে আটক করে।

পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় জেলাজুড়ে চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে এই বিশেষ অভিযান চালানো হয়। অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলামের নেতৃত্বে ডিঙ্গাভাঙ্গা, গোসাইবাগ, বিনোদপুর ও উত্তর সিপাহীপাড়া এলাকায় তল্লাশি চালায় পুলিশ। এ সময় উত্তর সিপাহীপাড়া এলাকার বাসিন্দা মো. দেলোয়ার হোসেনকে (৪০) তাঁর বাড়ি থেকে চারটি গাঁজার চারাগাছসহ গ্রেপ্তার করা হয়। দেলোয়ার ওই এলাকার মৃত সিদ্দিক মাদবরের ছেলে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। জেলায় চুরি, ছিনতাই ও মাদক নির্মূলে এ ধরনের কঠোর অভিযান আরও জোরদার করা হবে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন