শ্রমিকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চাকসু এজিএস

জান্নাতুল ফেরদৌস
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ণ
শ্রমিকদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানালেন চাকসু এজিএস

চবি প্রতিনিধি: আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত রিকশা-অটোচালক ও নিরাপত্তা প্রহরীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন চবি কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) এজিএস আইয়ুবুর রহমান তৌফিক। শুক্রবার (১ মে ২০২৬) বেলা সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের চাকসু ভবন, কলা ঝুপড়ি ও লাইব্রেরির সামনে এই ব্যতিক্রমী কর্মসূচি পালন করা হয়।

ক্যাম্পাসে চলাচলরত শ্রমজীবী মানুষদের সঙ্গে শিক্ষার্থীদের ভালোবাসা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। কর্মসূচিতে রিকশা চালক ও নিরাপত্তা প্রহরীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার আদায়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়।

শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক বলেন, ‘শিক্ষার্থীদের সঙ্গে চালকদের অনেক সময় ভাড়া নিয়ে ভুল বোঝাবুঝি হয়। আজকের এই দিনে আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে শ্রমজীবী মানুষদের সঙ্গে একটি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছি।’

শাখা ছাত্রদলের সহসভাপতি তৌহিদুল ইসলাম ভূঁইয়া এবং যুগ্ম সম্পাদক মো. ইমন ফারহান জানান, বিশ্ববিদ্যালয়ের অবিচ্ছেদ্য অংশ হিসেবে শ্রমিকদের প্রাপ্য সম্মান জানানো এবং যেকোনো ধরনের দ্বন্দ্ব নিরসন করাই তাঁদের মূল বার্তা।

অংশগ্রহণ: কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাহজালাল হল সংসদের সমাজসেবা সম্পাদক মাহমুদুর রহমান তামিম, এ এফ রহমান হলের স্বাস্থ্য সম্পাদক তানজিম আহমেদ রাতুল, আলাওল হলের ক্রীড়া সম্পাদক বনি আল আমিন সরকারসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন