সিরিজে পিছিয়ে থাকলেও নিউজিল্যান্ড শিবিরে কোনো আতঙ্ক নেই বলে দাবি করেন ফক্সক্রফট। তিনি বলেন, “আমাদের মাঝে কোনো আতঙ্ক নেই, শুধু ব্যাটিং ও বোলিংয়ের কিছু ছোটখাটো ভুল শুধরে নিতে হবে। প্রথম ম্যাচে আমরা জয়ের খুব কাছাকাছি ছিলাম, কিন্তু পরিকল্পনার সঠিক বাস্তবায়নে কিছুটা পিছিয়ে পড়েছিলাম।”
সিরিজ সমতার সুযোগ: শেষ ম্যাচটি জিতে সিরিজ ট্রফি ভাগাভাগি করতে মুখিয়ে আছে কিউইরা। ফক্সক্রফট জানান, দলের সবাই বেশ ফুরফুরে মেজাজে আছেন এবং ইতিবাচক মনোভাব নিয়ে অনুশীলনে মনোনিবেশ করছেন। কালকের ম্যাচে নিজেদের সেরাটা দিয়ে জয় ছিনিয়ে নিতে চায় ব্ল্যাক-ক্যাপসরা।
জান্নাত/সকালবেলা