সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি জাহান্দার আলীর

আমিরুল ইসলাম
প্রকাশ: শুক্রবার, ০১ মে ২০২৬, ০৫:২৮ অপরাহ্ণ
সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান এমপি জাহান্দার আলীর

নাহিদ জামান, মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক দেশ রূপান্তর পত্রিকার ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। 

শুক্রবার (১ মে) সকালে মাদারীপুর পৌরসভার হলরুমে আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পত্রিকাটির ‘৭ পেরিয়ে ৮ বছরে পদার্পণ’ অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, "সাংবাদিকরা রাজনৈতিক দলের মতো কোনো দল না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। মাদারীপুরের উন্নয়ন ত্বরান্বিত করতে আপনাদের সকলের সহযোগিতা একান্ত কাম্য।" তিনি আরও যোগ করেন, "আমাকে এমপি হিসেবে না দেখে ভাই হিসেবে দেখবেন। আমি আগেও আপনাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও পরিবারের সদস্য হিসেবে পাশে থাকবো।"

দেশ রূপান্তর পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করে এমপি জাহান্দার আলী বলেন, পত্রিকাটি তৃণমূল মানুষের দুঃখ-দুর্দশার কথা জাতির সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরবে—এটাই আমার প্রত্যাশা।

দেশ রূপান্তর-এর জেলা প্রতিনিধি মেহেদী হাসান সোহাগের সভাপতিত্বে ও সাংবাদিক মনজুর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মর্তুজা আলম ঢালী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির প্রমুখ। এছাড়াও জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার বিপুল সংখ্যক সাংবাদিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

এ.আই.এল/সকালবেলা

মন্তব্য করুন