জুলাই সনদকে ‘প্রতারণার দলিল’ বানিয়েছে বিএনপি: নাহিদ ইসলাম

ইসমাঈল আযহার
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ণ
জুলাই সনদকে ‘প্রতারণার দলিল’ বানিয়েছে বিএনপি: নাহিদ ইসলাম

নিজেস্ব প্রতিবেদক: জুলাই জাতীয় সনদকে ‘অন্তহীন প্রতারণার দলিলে পরিণত করেছে বিএনপি’ মন্তব্য করে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, বিএনপি এই সনদকে দলীয় ইশতাহারে পরিণত করে এর মাহাত্ম্য কলুষিত করেছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে নাহিদ ইসলাম বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ফসলকে একটা নোট অফ ডিসেন্ট দিয়ে কলুষিত করা হয়েছে। সনদে লেখা হয়েছে, কোনো দল নির্বাচনে জিতলে তাদের ইশতাহার অনুযায়ী ব্যবস্থা নিতে পারবে। যদি তাই হয়, তবে জাতীয় ঐক্যের প্রয়োজন কী? বিএনপি জুলাই সনদকে কার্যত প্রতারণার দলিলে পরিণত করেছে।’

তিনি আরও অভিযোগ করেন, ‘আওয়ামী লীগ যেমন বাহাত্তরের সংবিধানকে দলীয় ইশতেহারে পরিণত করেছিল, বিএনপিও এখন জুলাই সনদকে একইভাবে ব্যবহার করছে। জুলাই গণভোট একটি রাজনৈতিক সিদ্ধান্ত ও গণরায় ছিল। সেই রায় অনুযায়ী দ্রুত সাংবিধানিক সংস্কার পরিষদ গঠন করা উচিত। কিন্তু বিএনপি এখন সংস্কারের পথ থেকে সরে গিয়ে কেবল নির্বাচনের ইশতেহারের দিকে মনোযোগ দিচ্ছে।’

আই.এ/সকালবেলা

মন্তব্য করুন