দীঘিনালায় ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

প্রকাশ: বুধবার, ১২ আগস্ট ২০২৬, ০৪:৩৩ অপরাহ্ণ
দীঘিনালায় ইয়াবা ও গাঁজাসহ দুজন গ্রেপ্তার

রুপম চাকমা, দীঘিনালা: খাগড়াছড়ির দীঘিনালায় ৫০ পিস ইয়াবা, ৪৫ গ্রাম গাঁজা, নগদ ৩ হাজার টাকা ও দুটি মোবাইল ফোনসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে উপজেলার ১ নম্বর মেরুং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ভৈরফা মুখ এলাকায় স্থানীয় লোকজন মাদকসহ দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করে।

গ্রেপ্তারকৃতরা হলেন—দীঘিনালা উপজেলার ২ নম্বর বোয়ালখালী ইউনিয়নের পূর্ব থানাপাড়ার মৃত পুষ্প বড়ুয়ার ছেলে উজ্জ্বল বড়ুয়া (৪৫) এবং সুধীর মেম্বারপাড়ার আব্দুল করিমের ছেলে মো. জসিম (২৫)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে দীঘিনালা থানার এসআই প্রাণতোষ বণিক ও এসআই আলা উদ্দিন ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেন। পরে তল্লাশি চালিয়ে উজ্জ্বল বড়ুয়ার কাছ থেকে ৩০ পিস ইয়াবা, ৪৫ গ্রাম গাঁজা, নগদ টাকা ও একটি বাটন মোবাইল এবং জসিমের কাছ থেকে ২০ পিস ইয়াবা ও একটি বাটন ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় এসআই প্রাণতোষ বণিক বাদী হয়ে দীঘিনালা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা (মামলা নং-০১, তারিখ: ১১/০৮/২০২৬) দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. নাজমুল হাসান মোল্লা জানান, ঘটনায় আইনগত প্রক্রিয়া ও তদন্ত অব্যাহত রয়েছে।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন