ভালুকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

প্রকাশ: শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৯ অপরাহ্ণ
ভালুকায় মাদক সেবনের অভিযোগে ৩ জনের কারাদণ্ড

মোঃ জাকির হোসাইন রাজু, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে তিন যুবককে এক মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাতে ভালুকা মডেল থানা পুলিশের সহযোগিতায় পাড়াগাঁও এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইকবাল হোসাইন নৈশ অভিযানে বিচারিক প্রক্রিয়া শেষ করে এই রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন—পাড়াগাঁও বড়চালা গ্রামের আলামিন (২২), বাবলু (২১) এবং আতাউর রহমান (৩০)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাতে মাদকবিরোধী টহলের সময় ওই তিন যুবককে আটক করা হয়। পরবর্তীতে পুলিশি আবেদনের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রত্যেককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও আটশত টাকা করে জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ইকবাল হোসাইন জানান, শিল্পাঞ্চল সমৃদ্ধ ভালুকায় সামাজিক শৃঙ্খলা রক্ষা ও তরুণ সমাজকে মাদকমুক্ত রাখতে প্রশাসনিক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন