সিরাজগঞ্জে জ্বালানিমন্ত্রীর বাসায় আগুন
প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৮ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধি: সিরাজগঞ্জ শহরে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বাসভবনে বজ্রপাত থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১টার দিকে পৌর শহরের হোসেনপুর মহল্লার 'আল মাহমুদ এভিনিউ' এলাকায় মন্ত্রীর বাসভবনের প্রধান ফটকের পাশে অবস্থিত গ্যাসের রাইজারে এ আগুন লাগে। স্থানীয়রা জানান, দুপুরে বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাত হলে রাইজারে তীব্র আগুনের শিখা জ্বলে ওঠে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গেটম্যানের দেওয়া তথ্যানুযায়ী গ্যাসের রাইজারে সরাসরি বজ্রপাত হওয়ায় আগুনের সূত্রপাত হয়। তবে দ্রুত পদক্ষেপ নেওয়ায় কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
এআইএল/সকালবেলা