প্রধানমন্ত্রীর কর্মপ্রচেষ্টা দেখে আমরা অনুপ্রাণিত হই: এমপি হানজালা

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ণ
প্রধানমন্ত্রীর কর্মপ্রচেষ্টা দেখে আমরা অনুপ্রাণিত হই: এমপি হানজালা

সকালবেলা ডেস্ক: জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের কর্মপ্রচেষ্টা ও দেশের প্রতি ভালোবাসার প্রশংসা করেছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ উদ্দিন আহমাদ হানজালা।

বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় এমপি হানজালা বলেন, প্রধানমন্ত্রীর কাজ করার মানসিকতা ও মেহনত দেখে তাঁরা নিজেরাও অনুপ্রাণিত হচ্ছেন। এ সময় তিনি প্রধানমন্ত্রীর এই ইতিবাচক চিন্তাধারা তৃণমূল পর্যায় পর্যন্ত পৌঁছাতে সরকারের পদক্ষেপ বিষয়ে জানতে চান।

জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, দেশ পুনর্গঠনের পরিকল্পনাগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচনি ইশতেহারে তুলে ধরা হয়েছিল। সরকার গঠনের পর সুনির্দিষ্ট তথ্য পাওয়ার ভিত্তিতে পরিকল্পনাগুলো আরও বিস্তারিতভাবে বাস্তবায়নের সুযোগ তৈরি হয়েছে। বিস্তারিত পরিকল্পনা চূড়ান্ত হলে সব পর্যায়ের মানুষ তা জানতে পারবেন বলে তিনি উল্লেখ করেন।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন