মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্মী নিহত

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ অপরাহ্ণ
মহম্মদপুরে সড়ক দুর্ঘটনায় পল্লী বিদ্যুৎ কর্মী নিহত

এম এ রইচ, মহম্মদপুর (মাগুরা): মাগুরার মহম্মদপুর উপজেলার খলিশাখালী গ্রামে কাজের সময় সড়ক দুর্ঘটনায় মো. জয়নাল (৩৫) নামে এক পল্লী বিদ্যুৎ কর্মী নিহত হয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল ঠাকুরগাঁও জেলার বলদিবাড়ি গ্রামের বাসিন্দা এবং রাজাপুর পল্লী বিদ্যুৎ ফিডারে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে খলিশাখালী এলাকায় কাজ করার সময় তাঁদের ব্যবহৃত গাড়ির চাকা হঠাৎ ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। দুর্ঘটনায় বিদ্যুতের ভারী খুঁটি জয়নালের বুকের ওপর গিয়ে পড়লে তিনি গুরুতর আহত হন। পরবর্তীতে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে দ্রুত মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন