বাগেরহাটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ৩১ লাখ টাকার চেক প্রদান

প্রকাশ: বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ণ
বাগেরহাটে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের ১ কোটি ৩১ লাখ টাকার চেক প্রদান

মাসুম বিল্লাহ, বাগেরহাট জেলা প্রতিনিধি: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ২৭টি পরিবারের মাঝে ১ কোটি ৩১ লাখ টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা প্রশাসন ও বিআরটিএ।

বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে ক্ষতিগ্রস্তদের স্বজনদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়। জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জয়দেব চক্রবর্তী ও বিআরটিএর পরিচালক (ইঞ্জিনিয়ারিং) এস এম মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।

বিআরটিএ সূত্রে জানা যায়, দুর্ঘটনায় নিহত ২৫ জনের প্রতি পরিবারকে ৫ লাখ টাকা করে মোট ১ কোটি ২৫ লাখ টাকা এবং আহত দুজনের চিকিৎসার জন্য মোট ৬ লাখ টাকার চেক দেওয়া হয়েছে। এ সময় জেলা প্রশাসক জানান, সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সংকট মোকাবেলায় সরকারের এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

এআইএল/সকালবেলা


মন্তব্য করুন