নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ণ
নলডাঙ্গায় মাদক সেবনের দায়ে একজনের কারাদণ্ড

মোল্লা মো: আরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গা উপজেলার দুর্লভপুর আনসার মাঠ সংলগ্ন এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে এক ব্যক্তিকে ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) দুপুরে নলডাঙ্গা উপজেলা প্রশাসন ও স্থানীয় পুলিশ বাহিনীর যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মো. মঞ্জুরুল আলম (৪৬) নামের এক ব্যক্তিকে এই দণ্ড দেওয়া হয়। সাজাপ্রাপ্ত মঞ্জুরুল দুর্লভপুর গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শামীম হোসেন পরিচালনাধীন মোবাইল কোর্টে এ দণ্ড প্রদান করেন। কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন নলডাঙ্গা থানার এসআই মো. আবুল কালাম আজাদ।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নূরের আলম বলেন, "মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান চালাচ্ছে।"

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল এমরান খাঁন বলেন, "মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। মাদকসেবন ও ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।"

এআইএল/সকালবেলা

মন্তব্য করুন