ট্রলারে চড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে জাহাঙ্গীরের শোকসভায় ভিপি সোহেল

প্রকাশ: শনিবার, ২৫ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ণ
ট্রলারে চড়ে বিপুলসংখ্যক নেতাকর্মী নিয়ে জাহাঙ্গীরের শোকসভায় ভিপি সোহেল
ট্রলারযোগে নেতাকর্মীদের বহর নিয়ে মিঠামইনে মরহুম জাহেদুল আলম জাহাঙ্গীরের শোকসভায় যোগ দিতে যান ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল (ফাইল ছবি)।

নূর আহাম্মদ পলাশ, কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি (পদ স্থগিত) মরহুম মো. জাহেদুল আলম জাহাঙ্গীরের নাগরিক শোকসভায় যোগ দিতে নেতাকর্মীদের বিশাল বহর নিয়ে মিঠামইনে পৌঁছেছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও সদর উপজেলা বিএনপির সভাপতি ভিপি খালেদ সাইফুল্লাহ সোহেল।

আজ শনিবার (২৫ জুলাই) সকালে কিশোরগঞ্জ সদর থেকে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে একটি শোভাযাত্রা ও গাড়ি বহরযোগে করিমগঞ্জের বালিখোলা ঘাটে আসেন ভিপি সোহেল। পরবর্তীতে সেখান থেকে বিশাল ট্রলার বহরযোগে নদীপথ পাড়ি দিয়ে মিঠামইনে আয়োজিত নাগরিক শোকসভাস্থলে পৌঁছান তিনি ও তার সঙ্গে থাকা নেতাকর্মীরা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই রাত সাড়ে ৯টার দিকে মিঠামইন উপজেলা সদরের বেড়িবাঁধ এলাকার নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তদের হামলার শিকার হন মো. জাহেদুল আলম জাহাঙ্গীর। হামলাকারীরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে। সে সময় তাকে বাঁচাতে গিয়ে হাদিস মিয়া নামে অপর এক বিএনপি কর্মী গুরুতর আহত হন।

মরহুম জাহেদুল আলম জাহাঙ্গীরের স্মরণে আয়োজিত এই শোকসভায় সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ফরিদ উদ্দিন মাসুদ সোহেল, কিশোরগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক রবিউল হক মিল্কী শ্যামল, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল কাশেম, নজরুল ইসলাম, জালাল উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ উদ্দিন, গোলাপ মিয়া, আব্দুল কাদির, নুরুল হক শাহীন, সাংগঠনিক সম্পাদক ফজলুল আমিন উজ্জ্বল এবং জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি শোয়েব সাদিকিন বাপ্পীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

নাগরিক শোকসভায় বক্তারা মরহুম জাহেদুল আলম জাহাঙ্গীরের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার এই নির্মম হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেপ্তা

মন্তব্য করুন