ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
গোলাম রব্বানী, জয়পুরহাট প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী জয়পুরহাট জেলা সফরের শুরুতে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। শনিবার সকালে জয়পুরহাট সার্কিট হাউজ প্রাঙ্গণে একটি ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে তিনি তার দিনব্যাপী রাষ্ট্রীয় কর্মসূচির শুভ সূচনা করেন।
প্রতিমন্ত্রী সকালে সার্কিট হাউজে পৌঁছালে জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। বৃক্ষরোপণ শেষে তিনি পরিবেশ রক্ষায় গাছের গুরুত্ব তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তিনি সরকারি প্রতিটি দপ্তরের আঙিনায় পরিকল্পিতভাবে বৃক্ষরোপণ করার জন্য সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান।
চারা রোপণকালে জয়পুরহাটের জেলা প্রশাসক (ডিসি), পুলিশ সুপার (এসপি), স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে প্রতিমন্ত্রী সার্কিট হাউজ মিলনায়তনে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ