ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশ: মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ণ
ফকিরহাটে ১৩ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাটে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) অভিযানে ১৩ কেজি গাঁজাসহ মো. ইব্রাহিম হাওলাদার (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে উপজেলার কাটাখালী মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তার ইব্রাহিম খুলনা সদর থানার গগন বাবু রোড এলাকার আবু জাফর হাওলাদারের ছেলে।

খুলনার র‍্যাব-৬-এর মিডিয়া সেল জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইব্রাহিমের হেফাজত থেকে ১৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। র‍্যাব আরও জানায়, উদ্ধারকৃত মাদকসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় মাদক মামলা হয়েছে। তাঁকে বাগেরহাট বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

জান্নাত/সকালবেলা

মন্তব্য করুন