ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
নিজস্ব প্রতিবেদক, ঢাকা: কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদিকে জুলাই-আগস্টে সংঘটিত হত্যা মামলায় ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি ফয়সাল হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ প্রদান করেন।
আদালত সূত্রে জানা গেছে, জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সংঘটিত হত্যাচেষ্টা মামলায় ২০২৪ সালের ২০ আগস্ট চট্টগ্রামের পাঁচলাইশ এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করেছিল র্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন। জামিন আবেদনের শুনানি শেষে আদালত তাকে ছয় মাসের জন্য অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন।
উল্লেখ্য, আবদুর রহমান বদি ২০০৮ ও ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় এবং বিভিন্ন বিতর্কের কারণে ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে তাকে মনোনয়ন দেয়নি আওয়ামী লীগ। তার পরিবর্তে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেওয়া হয় এবং তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বদির বিরুদ্ধে মাদক পাচার ও অবৈধ সম্পদ অর্জনের একাধিক অভিযোগ দীর্ঘদিনের। বর্তমান জামিন আদেশের ফলে তার কারামুক্তিতে আর কোনো আইনি বাধা আছে কি না, তা খতিয়ে দেখছেন আইনজীবীরা।
এম.এম/সকালবেলা
| আজকের তারিখঃ বঙ্গাব্দ