ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
মোঃ কারিমুল ইসলাম, মোংলা : বাগেরহাটের মোংলা উপজেলার জয়মনিতে উপকূলীয় সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
সোমবার (৯ মার্চ ) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মোংলা থানাধীন জয়মনি প্রাথমিক বিদ্যালয়ে এই মেডিকেল ক্যাম্পেইন পরিচালিত হয়।
কোস্ট গার্ড বেইজ মোংলার ব্যবস্থাপনায় আয়োজিত এই ক্যাম্পে বাংলাদেশ কোস্ট গার্ডের অভিজ্ঞ চিকিৎসক ও মেডিকেল অ্যাসিস্ট্যান্টগণ দুই শতাধিক অসহায়, গরিব, দুঃস্থ মানুষ ও শিশুদের স্বাস্থ্য পরীক্ষা করেন। রোগ নির্ণয়ের পাশাপাশি রোগীদের মাঝে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ সরবরাহ করা হয়।
সোমবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন:
“প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও বিভিন্ন প্রয়োজনে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় আজকের এই মেডিকেল ক্যাম্পেইন। ভবিষ্যতেও কোস্ট গার্ডের এই ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।”
উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষেরা হাতের নাগালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ ও বিনামূল্যে ঔষধ পেয়ে আনন্দ প্রকাশ করেছেন। দুর্গম এলাকায় বসবাসকারী এসব মানুষের জন্য কোস্ট গার্ডের এই উদ্যোগ অত্যন্ত সহায়ক বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ