সাতাশ পরিবারকে যাকাত উপহার দিল ‘ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ’

সাতাশ পরিবারকে যাকাত উপহার দিল ‘ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ’

জহিরুল হক মিলন, ফেনী: “ভিক্ষার হাতকে কর্মের হাতে রূপান্তর করছে ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ”— মঙ্গলবার দুপুরে ফেনী শহরের ভাষা শহীদ সালাম কমিউনিটি সেন্টারে আয়োজিত যাকাত উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ফেনী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তায়বুল হক

মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) দুপুরে ‘ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ’-এর আয়োজনে সাতাশটি সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে দুই লাখ টাকার যাকাত উপহার সামগ্রী বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি ফয়জুল হক বাপ্পীর সভাপতিত্বে এবং সদস্য আসাদুজ্জামান দারার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর তায়বুল হক।

কর্মসংস্থান সৃষ্টি ও আত্মনির্ভরশীলতা তৈরির লক্ষ্যে এদিন পরিবারগুলোর মাঝে বিতরণ করা হয়:

  • সেলাই মেশিন: এদিন সংগঠনের পক্ষ থেকে ২৫তম সেলাই মেশিনটি হস্তান্তর করা হয়।

  • ঢেউটিন: গৃহহীন বা জরাজীর্ণ ঘর মেরামতের জন্য।

  • হুইল চেয়ার: শারীরিক প্রতিবন্ধীদের চলাচলের সুবিধার্থে।

  • নগদ অর্থ: জরুরি প্রয়োজন মেটানোর জন্য।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগের নানা কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক প্রভাব পড়ছে। তারা মানুষকে পরনির্ভরশীলতা থেকে মুক্তি দিয়ে স্বাবলম্বী করে তুলছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:

  • সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সোহরাব আল হোসাইন তানভীর

  • ফেনী পৌরসভার সাবেক প্যানেল মেয়র ওমর ফারুক ভূঁইয়া বেলাল।

  • সংগঠনের উপদেষ্টা রোটারিয়ান জালাল উদ্দিন বাবলু।

  • সিনিয়র সাংবাদিক মুহাম্মদ আবু তাহের ভূঁইয়া।

  • সাংস্কৃতিক সংগঠক শান্তি চৌধুরী।

স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক নাসিম আনোয়ার জাকি। এছাড়াও বক্তব্য রাখেন ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, লায়ন হাজী দ্বীন মোহাম্মদ এবং স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী ও ডেফোডিল স্কুলের প্রধান নির্বাহী কর্মকর্তা ফরিদ উদ্দিন আহম্মদ।

স্বেচ্ছাসেবী এই সংগঠনের মানবিক কার্যক্রম ফেনীর সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

এন.এ/সকালবেলা

মন্তব্য করুন