খালিশপুর থানা ছাত্রদলের সদস্য সচিবকে অব্যাহতি, দায়িত্বে তালিম
সরদার সাইদী হাসান বাবু, খুলনা ব্যুরো: সাংগঠনিক নিষ্ক্রিয়তা ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে খুলনা মহানগর ছাত্রদলের অধীন খালিশপুর থানা শাখার সদস্য সচিব মো. ফয়সাল বাপ্পিকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ওই কমিটির ১ নম্বর সদস্য মহিউদ্দিন তালিমকে ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল (ছাত্রদল), খুলনা মহানগর শাখার এক সাংগঠনিক সিদ্ধান্তে এই পদক্ষেপ নেওয়া হয়। সিদ্ধান্তটি অনুমোদন করেন মহানগর ছাত্রদলের আহ্বায়ক মো. তাজিম বিশ্বাস, সদস্য সচিব হাবিবুর রহমান বিপ্লব এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান আরিফ।
খুলনা মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের দায়িত্বপ্রাপ্ত এস এম ইউসুফ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংগঠনের গতিশীলতা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।
দলীয় সূত্র জানায়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষায় এই ব্যবস্থা নেওয়া হয়েছে এবং নতুন নেতৃত্বের মাধ্যমে খালিশপুর থানা ছাত্রদলের কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা করা হচ্ছে।
এআইএল/সকালবেলা