ভিডিও
স্টোরি
ফটো স্টোরি
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানের ভিডিও ধারণ করতে গিয়ে পুলিশের অতর্কিত হামলায় গুরুতর আহত হয়েছেন বাংলানিউজের মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ। সোমবার রাত ৮টার দিকে উদ্যানের ভেতরে লাইভ করার সময় এ ঘটনা ঘটে। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, বেশ কয়েকজন পুলিশ সদস্য তোফায়েল আহমেদকে ঘিরে ধরে বেদম মারধর করছেন। তোফায়েলের সহকর্মী বিল্লাল হোসেন স্বাধীন জানান, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক পরিচয় দেওয়ার পরেও পুলিশ তাকে রেহাই দেয়নি। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, আহত সাংবাদিক জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন।
এ ঘটনায় ডিএমপির রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মাসুদ আলম দুঃখ প্রকাশ করে বিষয়টিকে ‘ভুল বোঝাবুঝি’ বলে দাবি করেছেন। তিনি হাসপাতালে আহত সাংবাদিকের সঙ্গে কথা বলেন এবং এই ন্যাক্কারজনক ঘটনার সঙ্গে জড়িত পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
| আজকের তারিখঃ বঙ্গাব্দ